ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

এম এম মামুন:
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিগত আমলে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় প্রায় হাজার খানেক মাদক ও পাচারকারী চক্র শত শত কোটি টাকার মালিক হয়েছে। এসব চক্রের বিরুদ্ধে আরএমপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এসব মাদক ও চোরাচালান চক্র দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় রাজশাহীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠা করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি দীর্ঘদিন ধরে কাজ করে রাজশাহীসহ সারা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে আরএমপি হেডকোয়ার্টারের ঐতিহাসিক নামফলকটি পুনঃস্থাপন ও উদ্বোধন করা হয়। পরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরু হয়। একই সময়ে আরএমপি হেডকোয়ার্টারেরও উদ্বোধন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

আপডেট সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬