ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

Natore Mamun news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন

নাটোর প্রতিনিধি:
নাটোরে পৌরসভার সাবেক মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব তহবিল থেকে কাঠালবাড়িয়া জামে মসজিদের উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঠালবাড়িয়া জামে মসজিদে তিনি এ অর্থ প্রদান করেন।

এ সময় শেখ এমদাদুল হক আল মামুন বলেন, তিনি নাটোর শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কাঠালবাড়িয়া জামে মসজিদে নামাজ আদায় শেষে মসজিদের উন্নয়নকাজে নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

তিনি দাবি করেন, তাঁর মেয়াদকালে নাটোর পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আল মামুন আরও বলেন, নাটোর পৌরসভায় প্রায় ১১০টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৯০টির বেশি মসজিদে তিনি নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। বাকি মসজিদগুলোতেও নির্বাচনের আগে সহায়তা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি কার্যকর হলে এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না। তাই বর্তমানে প্রতি শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে গিয়ে তিনি আর্থিক সহায়তা করছেন।

আল মামুন আরও বলেন, জনপ্রতিনিধি থাকুন বা না থাকুন, ভবিষ্যতেও তিনি নাটোর পৌরবাসীর পাশে থাকার চেষ্টা করবেন। নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শোনা ও দোয়া নেওয়ার জন্য তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন

আপডেট সময় : ০৭:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬