ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৬৪ বার পড়া হয়েছে

Natore accident news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই

নাটোর প্রতিনিধি:
নাটোরে ঢাকাগামী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অটোভ্যানের চালক ও অপরজন যাত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাইদ ও সাব্বির অটোভ্যানে করে হরিশপুরের দিকে দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর রামাইগাছি ব্রিজের কাছে পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী ‘তাফসির পরিবহনের’ একটি বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় তারা দুজনেই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
দুর্ঘটনার পর বাসচালক বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে হরিশপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যান। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

নিহত সাঈদ মিয়ার ভগ্নিপতি জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাঈদের সঙ্গে তার কথা হয়েছিল। ভাড়া খাটার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তারা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে সাঈদের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক-নিরস্ত্র) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই

আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬