ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় একই বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বাগাতিপাড়ায় পানির সংকটে পাট জাগ, পুকুর ভাড়া বিঘাপ্রতি ২ হাজার টাকা লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পঞ্চগড় জেলার বিভিন্ন সড়ক যেন মরণফাঁদ, গর্ত-খানাখন্দে চরম দুর্ভোগ

মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Mohonpur human chain news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন

এম এম মামুন:
রাজশাহীর মোহনপুরে মৌগাছী ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুটি পরিবারের বিরুদ্ধে স্থানীয়দের হয়রানি, কথিত অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর গ্রামের পশ্চিমপাড়ার পাকা রাস্তার মাথায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদপুর গ্রামের মিলন ও স্বপন নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিবারের নারী সদস্যদের ব্যবহার করে স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা ও মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় কিশোর ও তরুণদের একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকজন পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও ধর্ষণ মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও করেন বক্তারা। তাদের দাবি, এ বিষয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও প্রত্যাশিত প্রতিকার পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি মোহনপুর থানার সাময়িক বরখাস্তকৃত এএসআই বেলাল হোসেনকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও তুলে ধরেন। তাদের দাবি, ওই পরিবারের এক নারী সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় এএসআই বেলাল হোসেনকে স্থানীয়রা আটক করার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং একই দিনে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ ঘটনার পর আব্দুল লতিফের ছেলে মিজানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর অভিযোগও করেন বক্তারা। মামলাটির সঠিক তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আফসার আলী, আশিক ও মিজানের স্ত্রী সুলতানা বক্তব্য দেন। এ সময় সৈয়মুদ্দিন, জাকির হোসেন, আলাউদ্দিন, হোসেন আলী, আশরাফ, নিজাম উদ্দিনসহ স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তবে মানববন্ধনে উত্থাপিত অন্যান্য অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬