ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

pic collcted

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিনদিনব্যাপী অ্যাক্রিডিটেশন মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই)-এর একটি ইভ্যালুয়েশন টিম রোববার বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে আসে।

রোববার সকালে রুয়েট ক্যাম্পাসে পৌঁছে ইভ্যালুয়েশন টিম প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে বিএইটিই প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষা কার্যক্রম, গবেষণা পরিবেশ, ল্যাবরেটরি সুবিধা, অবকাঠামোগত সক্ষমতা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন। আগামী মঙ্গলবার মূল্যায়ন কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে চূড়ান্ত সভা করে তারা ঢাকা ফিরবেন।

বিএইটিই দেশের প্রকৌশল ও কারিগরি শিক্ষার মান নির্ধারণ, মূল্যায়ন এবং স্বীকৃতি প্রদানের দায়িত্ব পালন করে। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়।

রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, বিএইটিইর পূর্ববর্তী মূল্যায়নের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং পুরকৌশল বিভাগ ছয় বছরের জন্য অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাক্রিডিটেশন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, অ্যাক্রিডিটেশন অর্জনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এর ফলে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বৃত্তি অর্জন এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বৃদ্ধি পায়। পাশাপাশি ভবিষ্যতে ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি কাঠামোর সুবিধা অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

June 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন

আপডেট সময় : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬