ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নাটোরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৮ কেজি গাঁজাসহ আলী আজগর শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আরপি রোকেয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি প্যাকেটে রাখা প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলী আজগর শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রামের হাশেম শেখের ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোকেয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি করা হলে যাত্রী আলী আজগর শেখের পায়ের কাছে থাকা দুটি প্যাকেট থেকে প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাসহ আলী আজগর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬