ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪০৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি জানান, বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে ওই ২৮ জন বর্তমানে দুই দেশের সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন চৌকিতে জনবল বৃদ্ধি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বিজিবিও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।

সীমান্ত এলাকায় উত্তেজনা এড়াতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

June 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান

আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬