ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ রোপণের কর্মসূচি শুরু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ রোপণের কর্মসূচি শুরু

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এ উদ্যোগ গ্রহণ করেছে। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেই এ বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাসিক সূত্র জানায়, এক বছরের এই কর্মসূচির আওতায় মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত, খালি জায়গা এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পুরো মহানগরজুড়ে এই কার্যক্রম চলবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি প্রদান ও পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরিবেশবিদদের মতে, নগর এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, বরং বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ, শব্দদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নগর সবুজায়নের বিকল্প নেই।
রাজশাহীকে দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে বিবেচনা করা হয়। নতুন এই কর্মসূচির মাধ্যমে নগরীর সেই পরিচিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আড়াই লাখ গাছ রোপণের এই মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে রাজশাহী নগরীর পরিবেশগত অবস্থার আরও ইতিবাচক পরিবর্তন ঘটবে বলেও মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ রোপণের কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬