ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ

“টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” অনুষ্ঠানে বিদেশিদের পথরোধ ও অশালীন আচরণের অভিযোগ

নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্ক-এ বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য পার্কের মাঠ ভাড়া নেওয়া হয় এবং সকাল সাড়ে ১০টার পর প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ পার্কে প্রবেশ করে অস্থায়ী মঞ্চ তৈরি করে অনুষ্ঠান শুরু করেন।

একপর্যায়ে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এ কর্মরত দুই বিদেশি নাগরিক যাওয়ার সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ থেকে ১৫ জন তাদের পথরোধ করে বলে অভিযোগ ওঠে। এ সময় তাদের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ ও ভিডিও ধারণ করা হয়।

বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান এবং কর্মচারীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শেষ করে অংশগ্রহণকারীরা চলে যান।

পরদিন ৯ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বিদেশি নাগরিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করছেন।

এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৮৫/৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় লালপুর থানা-র অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা রাসেল ইসলাম (২৩) নামে আরেক যুবকের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬