ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

লালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ—এক আসামির বিরুদ্ধে আগের মামলাও রয়েছে

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার তিলকপুর থেকে কাজীপাড়া গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. শাওন আলী (২১) ও মো. বোরহান উদ্দিন (৪৫)।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, লালপুর থানার এসআই মো. আল মাসুম ও এএসআই মো. আব্দুল মজিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

May 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬