ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬২৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হামিদুল (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামের ১ টাকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হামিদুল একই গ্রামের আকরাম হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে দাদির কাছ থেকে টাকা নিয়ে নওপাড়া ১ টাকার মোড়ের দিকে দৌড়ে যাচ্ছিল শিশু হামিদুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।
বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত

আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬