ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Bagatipara Thana Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে আসিব হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসিব হোসেন ওই গ্রামের ভ্যানচালক আয়লান শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন আয়লান শেখ। বাড়িতে ফিরে তিনি গোয়ালঘরে গরুর খাবার না থাকায় ছেলে আসিবকে এ বিষয়ে বকাঝকা করেন। এ নিয়ে বাবার সঙ্গে অভিমান করে আসিব বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টা পার হলেও আসিব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬