ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Rabbi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পদক অর্জন করায় মো. ফজলে রাব্বীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ নলডাঙ্গা’। শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নাটোরের নলডাঙ্গা বাজারে সংগঠনটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ফজলে রাব্বীর জাতীয় পদক অর্জনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান শুধু সংবর্ধনা নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবীদের মধ্যে আনন্দ ভাগাভাগিরও একটি উপলক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজেটিভ নলডাঙ্গার প্রধান উপদেষ্টা জিয়াউল হক জিয়া, উপদেষ্টা মামুনুর রশিদ ও আব্দু বারিক, সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক তারেক হোসেন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু, বিবিসিএফের নাটোর কমিটির সদস্য ও সবুজ বাংলার পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ুন রশিদ, রাশেদ আলম, আলমগীর কবির, সান্টু ইসলাম ও সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও পরিবেশপ্রেমীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বী বলেন, ‘এই স্বীকৃতি আমার একার অর্জন নয়। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে মাঠপর্যায়ে কাজ করা অসংখ্য স্বেচ্ছাসেবী, সহকর্মী ও সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার ফল এই পুরস্কার।’

তিনি বলেন, বন্যপ্রাণী উদ্ধার করার পাশাপাশি মানুষের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করাও জরুরি। শুধু বন্যপ্রাণী উদ্ধার করলেই সংরক্ষণ নিশ্চিত হয় না। প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে।

বিভিন্ন বন্যপ্রাণী নিয়ে দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে ফজলে রাব্বী বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে তাঁর কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজন করায় পজেটিভ নলডাঙ্গার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জাতীয় পদকপ্রাপ্ত ফজলে রাব্বী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬