সংবাদ শিরোনাম ::
লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
লালপুর (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
হাতেনাতে আটক করে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) লালপুর থানা পুলিশের অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উত্তর লালপুর এলাকার মো. ওয়াহিদ প্রাং (৫৪), পিতা মো. আইজুদ্দিন এবং একই এলাকার মো. সালাউদ্দিন (৫০), পিতা মৃত আব্দুস সাত্তার।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন। আদালত মাদক সেবনের অপরাধে ওয়াহিদ প্রাংকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সালাউদ্দিনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

April 28, 2026
লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















