সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

মান্দায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
পুকুর খননের নামে মাটি বিক্রি ও গ্রামীণ সড়ক ক্ষতির অভিযোগে মোবাইল কোর্ট
নওগাঁর মান্দায় পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন-এর পিড়াকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী শ্রীরামপুর গ্রামের সোলাইমান আলীর ছেলে মোজাফফর হোসেন মজো (৪৫)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















