বাউয়েটের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নানা আয়োজনে মুখর ক্যাম্পাস
- আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪০২ বার পড়া হয়েছে

বাউয়েটের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নানা আয়োজনে মুখর ক্যাম্পাস
পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, বিশেষ মোনাজাত, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি (অব:)।

পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাজায় এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব:)সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।




















