বাগাতিপাড়ায় ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি “রনি” আটক
- আপডেট সময় : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮১৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি “রনি” আটক
র্যাবের মাদকবিরোধী অভিযানে আটক; আদালতে পাঠানোর প্রস্তুতি
নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ আহমেদ আলী শেখ রনি নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিগরি এলাকা থেকে র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।
আটক আহমেদ আলী শেখ রনি বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটী এলাকার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঞ্জুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের দায়ের করা মামলায় আহমেদ আলী শেখ রনিকে গ্রেফতার দেখিয়ে আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।























