ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৩৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও খোলা খাদ্য বিক্রির দায়ে সাবাই হাট বাজারে অভিযান

নওগাঁর মান্দা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও খোলা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অভিযোগে আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে খোলা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে রবীন্দ্রনাথ নামে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

অভিযানকালে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা।

January 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬