
নওগাঁর মান্দা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও খোলা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অভিযোগে আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে খোলা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে রবীন্দ্রনাথ নামে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।
অভিযানকালে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.