ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া

ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

JAGPA stages protest in Panchagarh over alleged persecution of Muslims in India

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন, বসতবাড়ি ভাঙচুর ও মসজিদে হামলার অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে জেলা জাগপার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের আসাম থেকে দিল্লি পর্যন্ত বিভিন্ন এলাকায় মুসলিমরা নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের দাবি, আসামে ১ হাজার ১০০টি এবং দিল্লিতে ৬০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া, দেশটির বিভিন্ন স্থানে মসজিদ ভাঙচুর এবং উত্তরাখণ্ডে মাদ্রাসাগুলোর সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্য দিনে নির্ধারণের অভিযোগও তোলেন তারা।

বক্তারা বলেন, ভারত সরকার অন্যদের সম্প্রীতির শিক্ষা দিলেও দেশটির ভেতরে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও কথিত রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদ জানান।

পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন, বোদা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা ছাত্রকাফেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

সমাবেশে বক্তারা ভারতে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

October 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬