ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুঠিয়ায় বাস ও অটোরিকশা সং’ঘর্ষে ৩ জন নি’হত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৫০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় বাস ও অটোরিকশা সং’ঘর্ষে ৩ জন নি’হত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

বানেশ্বরে দুর্ঘটনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, পুলিশের অবহেলার অভিযোগে বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অটোরিকশাটি রাজশাহী শহর থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ‘রাজকীয়’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের সীমানা জটিলতা ও পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করেন। এ সময় বেলপুকুর থানার ওসি ও পুলিশ সদস্যদের ঘেরাও করা হয়। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে রাজকীয় পরিবহনের বাসটি আটক করেন। তবে দুর্ঘটনাস্থল বেলপুকুর থানার আওতাভুক্ত হওয়ায় পরবর্তীতে তারা সেখান থেকে সরে যান।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বাস ও অটোরিকশা সং’ঘর্ষে ৩ জন নি’হত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

আপডেট সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬