ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাণীশংকৈলে সরকারি দোকানঘর বিক্রির অভিযোগ, ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে সরকারি দোকানঘর বিক্রির অভিযোগ, ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত দাবি

নেকমরদ হাটের সরকারি জমিতে গড়ে ওঠা দুটি পাকা দোকান বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারির ঘাটতির প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ হাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা দুটি পাকা দোকানঘর বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেকমরদ এলাকার আশরাফুল ইসলাম বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, নেকমরদ এলাকার সার ব্যবসায়ী ও রাসায়নিক সারের পরিবেশক খাইরুল ইসলাম জেলা প্রশাসনের লাইসেন্স নীতিমালা লঙ্ঘন করে সরকারি জায়গায় নির্মিত দুটি দোকান প্রায় ৬০ লাখ টাকায় বিক্রি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নেকমরদ বাজার এলাকায় ‘ইমরান ট্রেডার্স’-এর মালিক খাইরুল ইসলাম নামে–বেনামে একাধিক দোকানের জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেন। পরে প্রশাসনের নজর এড়িয়ে সেসব দোকান বেচাকেনা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নেকমরদ ভূমি অফিসের তথ্য অনুযায়ী, বাজার এলাকায় প্রায় ৬০টি দোকান জেলা প্রশাসনের তালিকাভুক্ত। তবে আলোচিত দুটি দোকান সরকারি তালিকাভুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত নন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম।

সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগকৃত স্থানে একটি বড় জায়গাজুড়ে দোতলা পাকা ভবনে বর্তমানে বস্ত্রালয়ের দোকান চলছে। দোকানের পরিচালক আব্দুল মোমিন জানান, তিনি অনেক আগে খাইরুল ইসলামের কাছ থেকে দোকানটি কিনেছেন, তবে ক্রয়মূল্য সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

একইভাবে আরেকটি দোকানে বর্তমানে একটি ওষুধের দোকান পরিচালিত হচ্ছে। দোকানের পরিচালক আজিমুল ইসলাম জানান, তিনি দোকানটি খাইরুল ইসলামের ভাগিনার কাছ থেকে কিনেছেন। তবে কত টাকায় কিনেছেন, সে তথ্য জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা হামিদুর রহমান ও নবাব আলী অভিযোগ করে বলেন, সার ব্যবসায়ী খাইরুল ইসলাম নেকমরদ বাজারে রাজনৈতিক দলের কিছু নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে সরকারি জায়গা দখল করে দোকান ও গোডাউন নির্মাণ করেছেন। ইতোমধ্যে তিনি কয়েকটি দোকান বিক্রি করেছেন এবং এখনও বড় জায়গা দখলে রেখে দুটি গোডাউন পরিচালনা করছেন বলেও অভিযোগ তাদের।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খাইরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, “লাইসেন্সপ্রাপ্ত দোকানঘর বিক্রির কোনো সুযোগ নেই। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

January 19, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে সরকারি দোকানঘর বিক্রির অভিযোগ, ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত দাবি

আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬