ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, ১ নং পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক সম্পাদক এমদুল হক দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদ সোহেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া ও আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং জাতির জন্য তার স্মরণীয় ভূমিকার কথা তুলে ধরা হয়। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মওলানা রফিকুল ইসলাম।

January 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬