
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, ১ নং পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক সম্পাদক এমদুল হক দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদ সোহেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া ও আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং জাতির জন্য তার স্মরণীয় ভূমিকার কথা তুলে ধরা হয়। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মওলানা রফিকুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.