ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ

RCHSCAA নির্বাচন–২০২৫; ‘খ’ প্রতীকে ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ উপলক্ষে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, প্যানেলের প্রতীক হিসেবে ‘খ’ চিহ্ন ব্যবহার করা হবে। মোট ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব প্যানেলের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে রাজশাহী কলেজের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর অ্যালামনাই সংগঠন গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন, দেশে ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল গঠন, চাকরি ও ব্যবসা মেলা আয়োজন, বার্ষিক পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে, যার লক্ষ্য রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর ও উন্নয়নমুখী সংগঠনে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে ভোট দিয়ে ‘খ’ প্রতীকের কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলকে সমর্থন জানানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রাজশাহীতে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ঢাকায় আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।

December 14, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট সময় : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫