সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আলীম গ্রেফতার
নাটোর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৫২ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আলীম গ্রেফতার
সাবেক ভাইস চেয়ারম্যানকে সন্ধ্যায় নিজ এলাকা থেকে আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সরদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতার আব্দুল আলীম সরদার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

December 13, 2025
নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আলীম গ্রেফতার
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















