
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সরদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতার আব্দুল আলীম সরদার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.