ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

সন্ধ্যাকুড়া থেকে কারবারি গ্রেপ্তার, দুই জেলায় পৃথক অভিযানে মোট সাড়ে ১৫ লাখ টাকার মালামাল জব্দ

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, কমলাসহ এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও মঙ্গলবার (১ ও ২ ডিসেম্বর) ৩৯ বিজিবির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে আমদানি–নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৯ বোতল মদ এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবির হিসেবে, দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ–শেরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫