ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন

সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হকের উদ্যোগে নির্মিত চত্বর; দূরদূরান্ত থেকে আগতদের বিশ্রামের সুযোগ

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন।

দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের বসে থাকার উপযুক্ত জায়গার স্বল্পতা দীর্ঘদিনের সমস্যা ছিল। নতুন এই স্বস্তি চত্বর নির্মাণের ফলে তারা এখন সাময়িক সময় বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, “আদালতে নানা কাজে এসে মানুষ কোথায় বসবে—এমন একটি জায়গার অভাব ছিল। মানুষকে স্বাচ্ছন্দে বসার সুযোগ করে দেওয়া একটি বড় নেয়ামত ও সওয়াবের কাজ। সেই ভাবনা থেকেই আমরা ‘স্বস্তি চত্বর’ নির্মাণ করেছি। আশা করি বিচারপ্রার্থীরা এর সুফল পাবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, অতিরিক্ত ও সহকারী পিপিগণ, সিনিয়র আইনজীবী, আইনজীবী ও আইনজীবী সহকারীগণ।

পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, “সিনিয়র জেলা ও দায়রা জজের উদ্যোগে নির্মিত এই স্বস্তি চত্বর প্রমাণ করে যে বিচারপ্রার্থী ও আগতরা এখানে এসে কিছু সময় শান্তিতে বসে বিশ্রাম নিতে পারবেন।”

December 1, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫