
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন।
দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের বসে থাকার উপযুক্ত জায়গার স্বল্পতা দীর্ঘদিনের সমস্যা ছিল। নতুন এই স্বস্তি চত্বর নির্মাণের ফলে তারা এখন সাময়িক সময় বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, “আদালতে নানা কাজে এসে মানুষ কোথায় বসবে—এমন একটি জায়গার অভাব ছিল। মানুষকে স্বাচ্ছন্দে বসার সুযোগ করে দেওয়া একটি বড় নেয়ামত ও সওয়াবের কাজ। সেই ভাবনা থেকেই আমরা ‘স্বস্তি চত্বর’ নির্মাণ করেছি। আশা করি বিচারপ্রার্থীরা এর সুফল পাবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, অতিরিক্ত ও সহকারী পিপিগণ, সিনিয়র আইনজীবী, আইনজীবী ও আইনজীবী সহকারীগণ।
পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, “সিনিয়র জেলা ও দায়রা জজের উদ্যোগে নির্মিত এই স্বস্তি চত্বর প্রমাণ করে যে বিচারপ্রার্থী ও আগতরা এখানে এসে কিছু সময় শান্তিতে বসে বিশ্রাম নিতে পারবেন।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.