ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাউয়েট, কাদিরাবাদ, বাগাতিপাড়া (নাটোর)॥
  • আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে ক্যাম্পাসের প্লাজা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষক-কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

র‌্যালি শেষে বাউয়েট প্লাজায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ি-পাঞ্জাবি ডে এবং গ্রুপ ফটোসেশন।

সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাব এবং “আফটার ম্যাথ” ব্যান্ডের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান।

এর আগে বুধবার (১২ নভেম্বর) বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫