ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

রাজশাহীতে অ্যালকোহল বিক্রেতা গ্রেপ্তার

এম এম মামুন
  • আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অ্যালকোহল বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ নভেম্বর) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে বাগমারা উপজেলার জোতিনগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ওই এলাকায় এক ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছেন।

গোপন নজরদারির পর র‍্যাব সদস্যরা সোমবার রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম হোসেন আলী (৫০)। তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া এলাকার মৃত রিক প্রামাণিকের ছেলে।

collected

অভিযানের সময় তার কাছ থেকে বাজারের ব্যাগে রাখা ১১৬ বোতল (১১.৬ লিটার) অবৈধ অ্যালকোহল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যালকোহল অত্যন্ত প্রাণঘাতী; সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় এর সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার হোসেন আলী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অ্যালকোহল সরবরাহ করতেন বলে জানা গেছে।

তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অ্যালকোহল বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫