রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান
- আপডেট সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনোয়ার হোসেন এবং পৌর শাখার সদস্যসচিব এনামুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না এবং সদস্যসচিব কামরুজ্জামান কামু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সহসভাপতি পান্না বিশ্বাস, শাহাদত হোসেন ও খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান লিটন।
বক্তারা বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই। তারা সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দলের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
কর্মীসভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মীসভা প্রাণবন্ত হয়ে ওঠে।



















