ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

Jhinaigati crome news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির পাশের একটি জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভাতিজাসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের উদ্দেশ্যে কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, মামলাটি দায়েরের পর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬