ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব- মির্জা ফখরুল সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’-শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত লালপুরে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির, খামার মালিকের বিরুদ্ধে মামলা বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত বাদশা মীরের মৃত্যু, হত্যা মামলায় রূপান্তর নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Rajshahi update news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

রাজশাহীতে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে বাবা-ছেলেসহ দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল হক (৪০)। তাঁদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়। দুর্ঘটনার সময় নৌকায় জিয়ারুলের মা জাহেরা বেগমও ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর তিনি নদীর স্রোতে ভেসে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। একইভাবে আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করে তীরে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে আটজন যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় করে ফিরছিলেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন এলাকার নদীতীরে অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পানিতে হাবুডুবু খেতে থাকা আটজনের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল নদীর স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে আমাদের ছয় সদস্যের ডুবুরি দল কাজ করছে। দুজন করে পানির নিচে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নৌকার মাধ্যমে নদীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬