ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

নরসিংদীর রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) রায়পুরা পৌর এলাকার রেলগেইট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এর নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড আদায় করে।

ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, রাস্তাঘাটে স্থায়ীভাবে দোকান বসানো ও অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। এ বিষয়ে রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করে। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানের পর এলাকাজুড়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

আপডেট সময় : ০৮:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫