ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হা-মলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হা-মলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে “এখন টেলিভিশন”-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। বক্তারা বলেন, সীতাকুণ্ডের সলিমপুরে সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, একাত্তর টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হা-মলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫