ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

Bogura BSTI Nerws pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মশার কয়েল উৎপাদন ও লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে জেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক।

অভিযানে রাজাপুর ব্রিজ এলাকার এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্স ছাড়া ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সারোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান।

বিএসটিআই ও জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

September 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬