ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

BSTI news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, দুপচাঁচিয়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স মাতৃ জুয়েলার্সে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকা এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মাস্টারপাড়া এলাকার রিপন হোটেলে অভিযান চালিয়ে জিলাপি, সিঙ্গারাসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কাঁচামাল (হাইড্রোজ ও সাল্টু) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে মিষ্টি, খিরসা, সিঙ্গারাসহ অন্যান্য খাদ্যদ্রব্য অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।

জনস্বার্থে অননুমোদিত ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে জেলা প্রশাসন ও বিএসটিআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬