ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু!

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৪১) নামের এক যাত্রীবাহী বাস চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং ঢাকা কোচ গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত জানালার গ্রিলের সাথে থাকা তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকেন। এসময় তার বড় শ্যালক রুবেল ছুটে গিয়ে ডাক দিতে গেলে তিনিও বিদ্যুতের শকে আক্রান্ত হন। পরে রবিউলের ঘাড়ে থাকা গামছা দিয়ে টেনে তাকে মুক্ত করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে এটিকে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু!

আপডেট সময় : ০৮:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫