ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব- মির্জা ফখরুল সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’-শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত লালপুরে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির, খামার মালিকের বিরুদ্ধে মামলা বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত বাদশা মীরের মৃত্যু, হত্যা মামলায় রূপান্তর নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

‎পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন উপাচার্যের বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলের সময় ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’, ‘কোটা না মেধা মেধা, মেধা মেধা’, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন তারা।

‎‎এসময় সালাউদ্দিন আম্মার বলেন, আপনারা জানেন ২৪শে জুলাই বিপ্লব যেই বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল, সেটা ছিল অযৌক্তিক পোষ্য কোটার বিরুদ্ধে। জুলাই বিপ্লবের ছয় মাস পরে আমরা পোষ্য কোটা বাতিল করেছিলাম। কিন্তু প্রশাসন আবার এই পোষ্য কোটা রাবিতে ফিরিয়ে এনেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এরই সঙ্গে পোষ্য কোটা বাতিল চাই।

এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা আবার পোষ্য কোটাকে চিতায় পুড়িয়ে ভস্ম করে উড়িয়ে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নিয়ে যে আমেজ তৈরি হয়েছিল, সেখানে দলমত নির্বিশেষে সকল প্রার্থীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ রাকসুর পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে বানচাল করার জন্যই প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে। আমরা এটাকে তীব্রভাবে নিন্দা জানাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল যে মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে, তাতে আমরা (শিক্ষার্থীরা) মর্মাহত। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা বলে দিতে চাই, পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনভাবেই ফিরবে না।এসময় রাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থীরা ও অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫