ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

তেতুলিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ নারী আটক

মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৫২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। বিজেপি ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৮ আগস্ট) ভোরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির আওতাধীন এলাকার আমজুয়ানী সীমান্তে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দুটি দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় বাংলাদেশ ভূখণ্ডের ৬০০ গজ ভিতরে অবস্থানরত ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা।

বিজিবি সুত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন। এরপর আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারী জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেতুলিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ নারী আটক

আপডেট সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫