ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক সাব্বির হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেটের উত্তর পাশে মকসেদ শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপালপুর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন সাব্বির হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় লালপুর থানায় আটক সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে শুক্রবার (২৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬