ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ

লালপুরে ব্যবসায়ীকে গলা কে+টে হ-ত্যা করেছে দু\র্বৃ\ত্ত/রা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১০৫৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ব্যবসায়ীকে গলা কে+টে হ-ত্যা করেছে দু\র্বৃ\ত্ত/রা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের পাশের সড়কের ধারে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বাসিন্দা জনৈক আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ওই স্কুল এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়।ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে যুবকটিকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এবং থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি জানান, প্রথমে ওই যুবকের পরিচয় জানা না গেলেও তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, সাইদুর রহমানকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে ইঞ্জিন চালু করা একটি সাদা রঙের প্রাইভেট কার ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কি কারনে সাইদুলকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি মুমিনুজ্জামান।

August 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ব্যবসায়ীকে গলা কে+টে হ-ত্যা করেছে দু\র্বৃ\ত্ত/রা

আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫