ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, শাস্তির মুখে বিএনপি’র আরও ৪ নেতা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁওঃ
  • আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৫৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, শাস্তির মুখে বিএনপি’র আরও ৪ নেতা

বিএনপির’ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করায় শাস্তির মুখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র আরও ৪ নেতা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গেল ১২ জুলাই ভোটের মাধ্যমে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ফলাফল দেরিতে ঘোষণা দেয়াকে কেন্দ্র করে ওই উপজেলার অনুষ্ঠিত ভোট কেন্দ্রে বিএনপির মহাসচিবের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের গাড়ীতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে কাউন্সিলে তারা দুজন নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন মির্জা ফয়সল। তবে পরবর্তিতে হামলার ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ টিএম মাহবুবুর রহমানকে বহিস্কার করা হয়।

আর দুই নেতার বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। তাদের মধ্যে শাস্তির মুখে পড়েছে আরও চারজন নেতা। এর মধ্যে দুজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি এবং দুজনকে শোকজ করে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত শুক্রবার (১ আগস্ট) ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব কামরুজ্জামান কামুর স্বাক্ষরিত পত্রে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীকে দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ তিন কার্য দিবসের মধ্যে জেলা বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

একই দিনে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইমরান মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক শৃঙখলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী ও সাদ্দাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিস্কার করা হয়। আর সেই বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য ৩ দিনের কর্মসূচী ঘোষণা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন। এরপর থেকে গত ৩০ জুলাই বিক্ষোভ সমাবেশ, পরের দিন ৩১ জুলাই মানববন্ধন ও সবশেষ ০২ আগস্ট অবস্থান কর্মসূচী পালন করেছে দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১২ জুলাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোটের মাধ্যমে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ফলাফল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির মহাসচিবের ভাই জেলার সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এসে ফলাফল ঘোষণা করেন। ফেরার সময় কে বা কাহারা তরে উপর হামলা ও তাকে বহনকারী গাড়ীতে ভাঙচুর করে।

পরে গত ১৩ জুলাই বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে কাউন্সিলের ফলাফল স্থগিত ঘোষণা করেন এবং জেলা বিএনপির সভায় দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, শাস্তির মুখে বিএনপি’র আরও ৪ নেতা

আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫