ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

তিনটি দাবি তুলে ধরে বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনটি দাবি তুলে ধরে বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে গিয়ে এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সহকারী প্রকৌশলী পদেও বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। এসব পদে সাধারণত উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে ঢোকা ডিপ্লোমা প্রকৌশলীরা পদোন্নতি পেয়ে এসে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নিরসনেই আমাদের এই আন্দোলন। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন।
এগুলো হলো- নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে।

ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসাবে পরিচয় দেন, এটা দুঃখজনক। রহস্যজনককারণে বিএমডিএ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। কিন্তু ডিপ্লোমাধারিদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা চলতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিনটি দাবি তুলে ধরে বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫