ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকৌশলীদের অধিকারের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৌশলীদের অধিকারের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকৌশলীদের ন্যায্য অধিকার, চাকরিতে কোটা ও পদোন্নতি বৈষম্য দূর এবং সার্কুলারের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার (২০ জুলাই) সকালে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসে করে সেখানে যান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেসকোর কাছে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে শুধু বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে।

এছাড়া বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি পদোন্নতি থেকে এসেছেন। যারা এই পদোন্নতি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন, ‘আমরা এখানে এসেছি দেশের স্বার্থে। কোটা নামের এই বিষ দেশের প্রকৃত ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ডিপ্লোমা হোল্ডাররা সব সুবিধা নিচ্ছে, অথচ আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও আবেদন করারই সুযোগ পাচ্ছি না। তাহলে এত পড়াশোনার মানে কী?’

পুরকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলামিন ইসলাম রকি বলেন, ‘আমরা উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য পর্যন্ত আবেদন করতে পারি না, অথচ এই পদগুলোর সব জায়গা পদোন্নতির মাধ্যমে ডিপ্লোমা হোল্ডাররা দখল করে রেখেছেন। নতুনদের কোনো জায়গা নেই। সার্কুলারই হয় না। কোটা ও অবৈধ প্রমোশনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে।’

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত সাফিন তূর্য বলেন, ‘বুয়েট, রুয়েট থেকে পাশ করে এসে ডিপ্লোমা হোল্ডারদের অধীনে চাকরি করা লাগছে, এটা কোন সিস্টেম? টেকনিশিয়ানদের প্রমোশনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, অথচ প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররাই চাকরিতে ঢুকতে পারছে না।’

সমাবেশে মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী তৌফিক তুষার, মেহরান আল বান্না ইউশা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল, আবরার ফাইয়াজ অমি প্রমুখ উপস্থিত ছিলেন।

July 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রকৌশলীদের অধিকারের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫