ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১০২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় অভিমান করে রাত্রি খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার উত্তর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৯ জুন) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। মৃত রাত্রী খাতুন ওই এলাকার কামরুল ইসলাম কামালের স্ত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে খাবার খাওয়ার পর স্বামী ও স্ত্রী দুজনে একই ঘরে ঘুমিয়ে যান। পরে রাত আনুমানিক একটার দিকে কামরুল ইসলাম হঠাৎ ঘুম থেকে জাগা পেয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গৃহবধূ রাত্রী খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়। গৃহবধূ রাত্রী খাতুন কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

June 9, 2025
বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

One thought on “বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫