ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদীর রায়পুরায় ছাত্রদল নেতার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরায় ছাত্রদল নেতার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

নরসিংদীর রায়পুরায় দীর্ঘ বছর পর উপজেলা ছাত্রদলের নেতা আখলাকুর রহমান সজিবের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শহরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

পরে নরসিংদীতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদল নেতা সজিব ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে ওয়াসিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ, ছাত্রনেতা সুমন মিয়া ও মো. রনি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, “দীর্ঘদিন পর ছাত্রদলের এমন আয়োজন দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।”

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “আখলাকুর রহমান সজিব আমার স্নেহভাজন ও একজন ত্যাগী ছাত্রদল নেতা। দুঃশাসনের আমলে তাকে দীর্ঘদিন মামলা-হামলার ভয় নিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আজ সে সংগঠনের জন্য আবার মাঠে নেমেছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।”

May 9, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীর রায়পুরায় ছাত্রদল নেতার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫