ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

রাণীনগরে আবারো বেড়েছে গরু চুরি, এক সপ্তাহে ৭টি গরু চুরি!

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে আবারো বেড়েছে গরু চুরি, এক সপ্তাহে ৭টি গরু চুরি!

নওগাঁর রাণীনগরে হঠাৎ করেই আবারো বেড়ে গেছে গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা। বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রাম থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটল। প্রতিনিয়ত এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেম জানান, জলকৈ বাজারস্থ্য ধান ভাঙ্গা মেলে ছোট একটি গরুর খামার রয়েছে তার। আপাতত: দুটি গরু ছিল খামারে। বুধবার রাতে চোরেরা মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে দুটি গরুর মধ্যে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা দামের একটি গরু চুরি করে নিয়ে গেছে। পাহারাদার দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে উপজেলার গুয়াতা গ্রামের আবু বক্কর সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ ৮০ হাজার টাকা দামের দুটি এবং গত ৩মে রাতে উপজেলার রাতোয়াল গ্রামের মজিবুর রহমান এবং তার ছেলে দুলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে দুই লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

এর আগে গত বছরের ১৫আগষ্ট থেকে চলতি বছরের ১০মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত চোরাই গরু উদ্ধার কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, জলকৈ গ্রামে গরু চুরির সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আগের চোরাই গরুগুলো উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে আবারো বেড়েছে গরু চুরি, এক সপ্তাহে ৭টি গরু চুরি!

আপডেট সময় : ০৩:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫